মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩৫

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩৫

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : হবিগঞ্জের লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ অন্তত ৩৫ জন। গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার লাখাই ইউনিয়নের আমান উল্লাহপুর ও পূর্ব রূহিতনশী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত জহিরুল ইসলাম ওই গ্রামের ছমেদ মিয়ার ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার রূহিতনশী গ্রামের আমিনুল হকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো একই গ্রামের শরীফ তালুকদারের। এ বিরোধের জেরে শুক্রবার বিকেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শরীফ তালুকদারের পক্ষের জহিরুল ইসলাম নিহত হন।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

লাখাই থানার ভরিপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিটি কোন পক্ষের তা এখনো নিশ্চিত হয়নি পুলিশ। এছাড়া আহত কনস্টেবল আবু অলিদসহ অন্য আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD