সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
বিএমপি’র কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

বিএমপি’র কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বুধবার, ১১ অক্টোবর সকাল ১১ঃ০০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং আধুনিক করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করে এ সময় মাননীয় পুলিশ কমিশনার বলেন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই মিলে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। যারা নীরবে নিভৃতে মানুষের জন্য কাজ করবে তাদের দরকার। কমিউনিটি পুলিশিং এর অন্যতম লক্ষ্য সাধারণ মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং কমিটি আরো স্মার্ট হতে হবে। তৃণমূল পর্যায়ে জনগনকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন বিষয়ে কমিশনারের নিকট তাদের মতামত তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা জনাব কে.এস.এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, সচেতন নাগরিক কমিটি বরিশাল এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাবেক অধ্যক্ষ বিএম কলেজ বরিশাল ও সভাপতি কমিউনিটি পুলিশিং ফোরাম জনাব প্রফেসর মোঃ ইমানুল হাকিম, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং ফোরাম জনাব এস.এম জাকির হোসেন সহ বিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগন ও কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সদস্য বৃন্দগন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD