শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি

ইয়াবাসহ আটক ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ১ হাজার ৪৮০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

অভিযানে আটক মামুনের কাছে থেকে ১ হাজার ৪৮০টি ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৪৪ হাজার টাকা।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মামুনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

আটক মামুনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD