বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বৃষ্টির মধ্যেই মঞ্চে বিএনপি নেতারা, নয়াপল্টনে নেতাকর্মীদের জমায়েত

বৃষ্টির মধ্যেই মঞ্চে বিএনপি নেতারা, নয়াপল্টনে নেতাকর্মীদের জমায়েত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বৃষ্টি উপেক্ষা করে পূর্ব ঘোষিত কালো পতাকা গণমিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল শুরু হবে।

শেষ হবে নারিন্দায় গিয়ে।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

মঞ্চে ব্যানারে লেখা হয়েছে, অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে কালো পতাকা গণমিছিল।

আজ বেলা ২টায় পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

সরজমিনে দেখা গেছে, এই বৃষ্টিতে ভিজে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচির প্রাঙ্গণে অবস্থান করছেন। পরে মুষলধারে বৃষ্টি শুরু হলেও মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

এরআগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১টা থেকে কালো পতাকা হাতে নিয়ে নয়াপল্টনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD