শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: সাভারের আমিনবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বেলি আক্তার (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মো. রঞ্জুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ড পার হয়ে গাবতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিক বেলি আক্তার রংপুর জেলার পীরগাছা থানার দাদন গ্রামের আব্দুল গফুরের মেয়ে। তিনি আশুলিয়ার বাইপাইলের বুড়ি বাজার এলাকায় তার বোন রেলি বেগমের সঙ্গে থাকতেন। তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বর্ধিত এলাকার এপিক গার্মেন্টস ম্যানুফেকচার কোম্পানি লিমিটেড কারখানার অপারেটর ছিলেন৷

আটক ট্রাকচালক রঞ্জু গাইবান্ধা জেলার বাসিন্দা।

নিহতের বোন রেলি বেগম জানান, তারা ২ বোন বাইপাইল এলাকার বুড়িবাজার এলাকায় বসবাস করতেন৷ তার বোন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বর্ধিত এলাকার একটা কারখানায় কাজ করতো। আজও সে কারখানায় কাজে যায়। পরে কারখানা থেকে ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে তার বোন একই কারখানার এক সুপার ভাইজারের সঙ্গে ঢাকায় যাওয়ার পথে ট্রাকচাপায় মারা যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, সকালে বালুবোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল এমন সময় আমিনবাজার স্ট্যান্ড পার হয়ে গাবতলী ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে চাকা পিছলে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক রাস্তার বা পাশে মাটিতে পড়ে যায় ও মেয়েটি রাস্তার ওপর পড়ে যায়। পরে পেছনে থাকা ট্রাকের চাকা মেয়েটির শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD