বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
মহাখালীতে নেই যাত্রীদের চাপ, সময়মতোই ছাড়ছে বাস

মহাখালীতে নেই যাত্রীদের চাপ, সময়মতোই ছাড়ছে বাস

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : রাজধানীর মহাখালী বাস টার্মিনালে নেই বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ। সময়মতোই ছাড়ছে বিভিন্ন রূটের বাস।

শনিবার (১ জুন) মহাখালী বাস টার্মিনালে গিয়ে এমন চিত্রই দেখা যায়।

এনা পরিবহন, এসআর ট্রাভেলস, শাহ ফতেহ আলি পরিবহনসহ আরও কয়েকটি বাসের কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার ও রোববারের (২ জুন) পর্যাপ্ত টিকিট থাকলেও সেই তুলনায় যাত্রী নেই। তবে ৩ ও ৪ জুনের টিকিটের চাহিদা বেশি থাকায়, এ দু’দিনের টিকিট বিক্রি হয়ে গেছে।

ঢাকায় মেডিক্যালের ভর্তি পরীক্ষার কোচিং করেন হবিগঞ্জের জুবায়ের রহমান জুয়েল। তিনি জানান, আসার সঙ্গে সঙ্গেই টিকিট পেয়েছি। দামও সব সময়ের মতো ৩৫০ টাকাই নিয়েছে।

ঢাকা থেকে বগুড়া যেতে একতা পরিবহনের টিকিট কেটে অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান রকি। তিনি বাংলানিউজকে বলেন, টিকিট পেয়েছি, বগুড়া যাব। তবে টিকিটের মূল্য রাখা হয়েছে নওগা পর্যন্ত। 

রকির কথার সত্যতা মেলে এসআর কাউন্টারের কর্মী আমিনের সঙ্গে কথা বলে। বগুড়ার টিকিটের মূল্য জানতে চাইলে তিনি জানান, ৫০০ টাকা। সেসময় ভাড়া ৩৫০ টাকা বললে, গাইবান্ধা পর্যন্ত হিসেবে ৫০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে বলে তিনি জানান। 

মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, নওগা, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ রুটে বাস চলাচল করে। এই রুটে ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষেরা টিকিটের দাম সামান্য বেশি হলেও এ নিয়ে তাদের নেই তেমন কোনো অভিযোগ। সবশেষে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটানোই এখন তাদের একমাত্র কাম্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD