মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
১৪১ বোতল বিদেশি মদসহ আটক ১

১৪১ বোতল বিদেশি মদসহ আটক ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীতে ১৪১ বোতল বিদেশি মদসহ মো. সবুর (৫২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২১ আগস্ট) রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে র‍্যাব-১ এর একটি দল রাজধানীর গুলশান-২ এলাকায় আভিযান চালায়। অভিযানে ১৪১ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে কৌশলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য ও বিদেশি মদ পরিবহন করে বিক্রি করে আসছিলেন। সবুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD