শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
জামাইয়ের প্রলোভনে ইয়াবা কিনতে গিয়ে গ্রেফতার শ্বশুর

জামাইয়ের প্রলোভনে ইয়াবা কিনতে গিয়ে গ্রেফতার শ্বশুর

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইয়াবা কারবারি মেয়ে জামাইয়ের প্রলোভনে ইয়াবা কিনতে গিয়ে গ্রেফতার হয়েছেন শ্বশুর। রোববার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে কাশেম শেখ (৬৬) নামের ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মতিঝিল সার্কেল তাকে গ্রেফতার করে।

সার্কেল পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে চালানো অভিযানে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আব্দুল কুদ্দুস (৩২) ও মো. নিজাম উদ্দিন (২১)। গ্রেফতারদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেফতার আব্দুল কুদ্দুস কক্সবাজারভিত্তিক মাদক পাচারকারী এবং নিজাম উদ্দিন মীর রেডিমিক্স কোম্পানির গাড়ির হেল্পার।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে সুব্রত সরকার বলেন, গ্রেফতার আব্দুল কুদ্দুস একজন পেশাদার মাদক পাচারকারী। চট্টগ্রামের মাদক কারবারি ইব্রাহিমের কাছ থেকে ইয়াবা নিয়ে তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মাদক কারবারি রিপনের কাছে বিক্রির জন্য এসেছিলেন।

কাশেম শেখের জামাই রিপন মীর রেডিমিক্স কংক্রিটের গাড়িচালক। ইয়াবা সংগ্রহের জন্য তার গাড়ির হেল্পার নিজাম উদ্দিন এবং শ্বশুর কাশেম শেখকে পাঠান। নিজাম উদ্দিন খুচরা মাদক কারবারি এবং কাশেম শেখ মেয়ে জামাইয়ের প্রলোভনে পড়ে ইয়াবা পাচারে জড়িত হন।

গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে আব্দুল কুদ্দুসের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নিজাম উদ্দিনের কাছ থেকে ৬০০ পিস এবং কাশেম শেখের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসির এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত। তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD