মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শিক্ষার্থীর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শিক্ষার্থীর

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব (১৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

সোমবার (১৭ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ধানমন্ডি শেখ জামাল মাঠের পূর্ব পাশের ফুটপাতে রাকিবকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, রাতে রাকিব ও তার এক বন্ধু শেখ জামাল মাঠের পাশে চা পান করতে যায়। এসময় কয়েকজন ছিনতাইকারী তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা রাকিবের গলার পাশে ছুরিকাঘাত করে। তা দেখে তার বন্ধু দৌড়ে পালিয়ে যায় এবং ছিনতাইকারীরাও পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান।

এসআই আরও জানান, রাকিবের বাবা নুরনবী জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করেন। তাদের বাসা গ্রীনরোডে সরকারি স্টাফ কোয়ার্টারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD