শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
প্রেমিককে প্রকাশ্যে আনলেন সামিরা খান মাহি

প্রেমিককে প্রকাশ্যে আনলেন সামিরা খান মাহি

Sharing is caring!

অনলাইন ডেক্স: এ সময়ের টিভি, ইউটিউব থেকে শুরু করে অনলাইনে চাহিদার জায়গায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিয়ারের বয়স গুনলে সাফল্য তার খুব দ্রুতই এসেছে।

একাধিক অনলাইন প্ল্যাটফর্মসহ ভিউ দখলকরা চ্যানেলগুলোর এখন অন্যতম চাহিদার নাম এই অভিনেত্রী।

প্রেম করছেন- এমন ইঙ্গিত আগেও দিয়েছেন সামিরা খান মাহি। তবে সেখানে কোনও কিছু পরিস্কার করেননি তিনি। তবে এবার সেটা অনেকটাই পরিষ্কার হলো- অন্তত নেটিজেনরা এমনটাই বলছেন।

সামিরা খান মাহি সামাজিকমাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে এক তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন।

অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে রয়েছেন। তারপর ধীরে ধীরে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দি করেন। তরুণ গাড়ি চালাচ্ছিলেন।

মাহির এই ছবি দেখে অভিনন্দন জানিয়েছেন তেলেগু ও বাংলা সিনেমার অভিনেত্রী মেঘলা মুক্তা। এর জবাবে ভালোবাসার ইমোজি দিয়ে দিয়েছেন মাহি। এটাই মূলত সম্পর্কের নীরব স্বীকারোক্তি। অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ফাইনালি গুড নিউজ।

এমন অজস্র অভিনন্দন মাহির ওই ভিডিও এবং ছবির মন্তব্যের ঘরে। জানা গেছে, মাহির প্রেমিকের নাম শাফি নাবিল। এর আগেও নাবিলের সঙ্গে ছবি দিয়েছিলেন সামিরা খান মাহি। সেসব ছবিতে ইঙ্গিত থাকলেও সেই ঝাপসাই ছিল।

সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি, জন্মগ্রহণ করেন সিলেটের লক্ষ্মীপুরে। এ মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৪ সাল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD