বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
শপথ নিলেন বরিশাল-খুলনা-গাজীপুরের মেয়র

শপথ নিলেন বরিশাল-খুলনা-গাজীপুরের মেয়র

Sharing is caring!

অনলাইন ডেক্স: শপথ নিয়েছেন বরিশাল , খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলররা।

সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র  আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত), খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

দ্বিতীয় দফায় দুপুর ১২টায় একই স্থানে শপথ নেবেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং এই দুই সিটি করপোরেশনের কাউন্সিলররা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD