রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
দুমকিতে অদৃশ্য ক্ষমতা বলে সরকারি জমি পুনঃদখল করে স্থাপনা নির্মাণ

দুমকিতে অদৃশ্য ক্ষমতা বলে সরকারি জমি পুনঃদখল করে স্থাপনা নির্মাণ

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড বাজার এলাকায় সরকারি জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়ার পরেও অদৃশ্য ক্ষমতা বলে সেখানে আবারো নতুন করে স্থাপনা নির্মাণ করছেন মোশারেফ হাওলাদার নামের এক ব্যাক্তি। স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে, গত শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শনকালে নির্মানকাজ চলমান দেখাযায়। এসময় স্থানীয়দের অভিযোগ, চার বছর পূর্বে মোশারেফ হাওলাদার সরকারি জমি অবৈধভাবে দখল করে হাওলাদার এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায় উপজেলার মুরাদিয়া মৌজার বিএস ১ খতিয়ানের ৩০০১ দাগের ১২.৫ শতাংশ জমি দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ দখলে রেখেছেন ঐ ব্যাক্তি। ২০১৯ সালের এক নোটিশে তাকে ঐ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও কোন আইনের তোয়াক্কা না করেই তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে গত ১লা মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইনের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস ও দুমকি থানা পুলিশের সহায়তায় সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়। কিন্তু গত কয়েকদিন ধরে ফের উদ্ধারকৃত জমি পুণঃ দখল করে স্থাপনা নির্মান করতে দেখা গেছে। সরকারি জমিতে কি করে স্থাপনা নির্মান করছেন এ বিষয়ে কথা বলার জন্য মোশারেফ হাওলাদারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেস্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান প্রতিবেদককে জানান, “কাজ বন্ধ করে দেয়া হয়েছে। আজ কোন কাজ চলছেনা। ভদ্রলোক নিতান্ত গরীব, এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন আমাকে ফোন করেছেন। এছাড়া তিনি (মোশারেফ) জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন, রাস্তায় তার জমি চলে গেছে, যার কোন ক্ষতিপুরন তিনি পান নি। তাই জেলা প্রশাসকের কাছে অস্থায়ীভাবে একটি স্ব-মিল বসানোর জন্য জায়গা চেয়েছেন। স্যার (জেলা প্রশাসক) আমাকে মৌখিক ভাবে বলেছেন কারো কোনো সমস্যা না হলে স্ব-মিল বসাতে দিতে। তবে তিনি যদি অবৈধ ভাবে কিছু করে থাকেন তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।” এ নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, এমন কোন ব্যাক্তিকে আমি চিনি না। ইউএনওর সাথে তার কথা হয়ে থাকতে পারে। সরকারি জমি অবৈধ দখল করলে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD