শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
পর্যটকের হারানো ৪৮ হাজার টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন ফটোগ্রাফার হাবিব

পর্যটকের হারানো ৪৮ হাজার টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন ফটোগ্রাফার হাবিব

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভ্রমণ কালে মিজানুর রহমান (৩৯) এক পর্যটকের ৪৮ হাজার টাকা হারানো যায়। সেই টাকা কুড়িয়ে পেয়ে ট্যুরিষ্ট পুলিশের মাধ্যেমে ফেরত দিলেন মো. হাবিব নামের এক ফটোগ্রাফার।

শুক্রবার দুপুরে লেম্বুরবন এলাকায় ওই পর্যটক পরিবার নিয়ে ঘুরতে যায় একই পকেটে মোবাইল ও টাকা রাখায় মোবাইল উঠাতে গিয়ে টাকা পড়ে যায়।পরে খোজাখুজি ও মাইকিং করে না পেয়ে হোটেলে চলে আসে। পরে লেম্বুরবনে ছবি তুলতে যাওয়া এক ফটোগ্রাফার টাকাগুলো কুড়িয়ে পেয়ে কুয়াকাটা ফটোগ্রাফার মালিক সমিতির সভাপতির কাছে জমা দিলে। সভাপতি আল আমিন কাজী ট্যুরিষ্ট পুলিশের মাধ্যে ওই পর্যককে খুজে টাকাগুলো ফেরত দেন।

বগুড়া থেকে আগত পর্যটক মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, আমি লেম্বুর বনে ঘুরতে যাওয়ার পরে নামাজ পরতে মসজিদে গেলে পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে তাৎক্ষনিক মাইকিং করিয়ে না পেয়ে ভাবছি টাকা আর পাবো না। কিন্তু বিকেলে এক মাধ্যমে পুলিশ আমাকে খবর দিলে গিয়ে দেখি ফটোগ্রাফার টাকা নিয়ে দাড়িয়ে আছে। আমি ওই ফটোগ্রাফার এবং ও স্থানীয় মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছি। এত সৎ মানুষ আমি কম দেখেছি।

কুয়াকাটা সৈকতের হাবিব নামের ওই ফটোগ্রাফার জাগো নিউজকে বলেন, আমি ছবি তুলতে ছিলাম তখন হঠাৎ একটি টিস্যু পেপারে মোড়ানো কিছু টাকা পেয়ে আমি কাউকে না দিয়ে সরাসরি আমাদের সভাপতির মাধ্যেমে ট্যুরিষ্ট পুলিশকে দেই। পরে টাকার আসল মালিককে পেয়ে তার হাতে ফেরত দেই। পরের টাকার প্রতি বিন্দুমাত্র লোভ কখনোই ছিল না আমার। যার টাকা তাকে দিতে পেরে আমি আনন্দিত।

সৈকতে দায়িত্বে থাকা ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ফটোগ্রাফারদের সভাপতির কাছে একজন কিছু কুড়িয়ে পাওয়া
টাকা জমা দিয়ে টাকার মালিককে খুজতে আমাদের সহযোগীতা চাওয়া হলে আমরা মাইকিং করি এবং ভিবিন্ন মাধ্যেমে ছড়িয়ে দেই। পরে মিজানুর রহমান নামের এই পর্যটক আসে এবং টাকার সঠিক বর্ননা দেয়ার পওে তার টাকা তাকে ফেরত দেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD