বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পুরোপুরি ভেঙ্গে ফেলা হয়েছে সেই রোড ডিভাইডার

পুরোপুরি ভেঙ্গে ফেলা হয়েছে সেই রোড ডিভাইডার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।

কলাপাড়া সিক্স-লেন প্রবেশ দ্বারে দু’পাশে মহাসড়কে স্পিডব্রেকারের দাবী

পটুয়াখালীর কলাপাড়ায় সিক্স-লেন প্রবেশ দ্বারের সেই রোড ডিভাইডারটি পুরোপুরি ভেঙ্গে ফেলা হয়েছে। সড়ক দূর্ঘটনা কমানোর জন্য এ রোড ডিভাইডারটি নির্মান করা হয়েছিল। কিন্তু এটি যানবাহন চলাচলে যেন মৃত্যু ফাঁদ হয়ে দাড়াঁয়। প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পরে ঢাকা-কুয়াকাটাসহ দুরপাল্লার পর্যটকবাহী কিংবা যাত্রীবাহী পরিবহন। তাই সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এটি অপসরন করেছে। তবে এখন গাড়ির গতি কমাতে ও দূর্ঘটনা রোধের জন্য সিক্স-লেন প্রবেশ দ্বারের মহাসড়কের দুই পাশে স্পিডব্রেকার স্থাপনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি যাতায়াতের জন্য সম্প্রতি ছয় লেনের নতুন একটি সড়ক নির্মান করেন। এ সময় এ সড়কে প্রবেশ দ্বারেই প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যরে রোড ডিভাইডার নির্মান করে সড়ক ও জনপথ বিভাগ। ফলে সড়ক কিছুটা সংকুচিত হয়ে যায়। এর পর থেকে প্রায়ই রাতে কিংবা সকালে দুরপাল্লার পরিবহনগুলোর চালকরা এই ডিভাইডারটির উপর উঠিয়ে দেয়। তবে কুয়াকাটা পটুয়াখালী রুটের যাত্রী পরিবহনের চালকরা বলেছেন, ডিভাইডারটি একদম নিচু থাকার কারনে ভালভাবে দেখা যায়না। তাই অনেকে দুর্ঘটনার কবলে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ডিভাইডারটি স্থাপনের পর থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক দুরপাল্লার যানবাহন এটির উপর উঠিয়ে দিয়েছে চালকরা। অপসারন হয়েছে, খুবই ভাল হয়েছে। তবে এতে সমস্যা সমাধান হয়নি। এখন গাড়ির গতি কমাতে ও দূর্ঘটনা রোধের জন্য সিক্স-লেন প্রবেশ দ্বারের দুই পাশে মহাসড়কে স্পিডব্রেকার দেয়া দরকার। একই কথা বলেছেন, এই রুটে মটরসাইকেল চালক সজিব গাজী, মাসুম, বেল্লাল, সবুজ সহ অনেকে।
ডিভাইডার ভাঙ্গা সাব কন্ট্রাকটার মো.জসিম বলেন, সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে গত দু’দিন ধরে ডিভাইডারটি অপসারন কাজ করছি। ইতোমধ্যে তিন ভাগের দুই ভাগ ভাঙ্গা হয়েছে। আর একদিনের মধ্যে এটি পুরোপুরি ভাঙ্গা হয়ে যাবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুয়াকাটা উপ-বিভাগীয় সুপার ভাইজার তরিকুজ্জামান সৈকত বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ডিভাইডারটি পুরোপুরি ভাঙ্গা হয়েছে।
মোয়াজ্জেম হোসেনকলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD