মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৮০০ কেজি জাটকা জব্দ

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৮০০ কেজি জাটকা জব্দ

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৮০০ ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনস্থ বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী নেতৃত্বে বরিশাল জেলার সদর উপজেলাধীন চরমোনাই ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৬ জানুয়ারী ) রাত ২ টা ৩০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করেন । অভিযানে ০১ টি স্টিলবডি নৌকা তল্লাশি করে ৮০০ কেজি জাটকাসহ ৮ জনকে আটক করেছেন, তবে জাটকা বহনকারী স্টিলবডি নৌকায় জাটকা ব্যতীত বড় ইলিশ ও অন্যান্য বৈধ মাছ থাকায় আটককৃতদের মুসলেকা নিয়ে জাটকা ব্যতীত নৌকা ও অন্যান্য মাছ সহ ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, বৃদ্ধাশ্রম, শিশুসদন ও গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD