মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

হেরোইনসহ আটক ৪

Sharing is caring!

অনলাইন ডেক্স: মানিকগঞ্জে পৃথক দুইটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় সাড়ে চার লাখ টাকার হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটকৃতরা হলেন, সদর উপজেলার বড় সুরুন্ডি এলাকার মৃত তেজেন্দ্র চন্দ্র দাসের ছেলে চিত্ত চন্দ্র দাস (৩৯), মৃত হরেন্ত্র চন্দ্র রাজবংশীর ছেলে রবি চন্দ্র রাজবংশী (৪০), পশ্চিম দাশড়া এলাকার মন্তাজ উদ্দিনের ছেলে কহিনুর রহমান (৩৯), কাজী সুন্নত মিয়ার ছেলে কাজী শরিফ (২৮)।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, আটকৃত চার মাদক কারবারি অনেক দিন যাবত মাদক কারবারির সঙ্গে জরিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের দুইটি টিম অভিযানে ৪৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করেছে। উদ্ধারকৃত হেরোইনের বর্তমান মূল্য চার লাখ ৫০ হাজার টাকা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে বলেও মন্তব্য করেন এই গোয়েন্দা পুলিশের কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD