শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
১৫০ কেজি গাঁজাসহ আটক

১৫০ কেজি গাঁজাসহ আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে আনা ১৫০ কেজি গাঁজাসহ ছয় মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটকরা হলেন- সুরুজ (২০), শিমুল (২৪), শাহিন (২৪), মিলন (২৮), রয়েল (২৭) ও আশরাফুল ইসলাম (২৮)।

সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ রাজধানীর যাত্রাবাড়ী ও ওয়ারি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, চক্রটি বিগত তিন বছর ধরে কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা এবং নারায়ণগঞ্জ থেকে মাদকের বড় বড় চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

তিনি আরও জানান, এ চক্রের মূলহোতা সুরুজ ও তার প্রধান সহযোগী ট্রাকচালক রয়েল। দুজনের পরিকল্পনা অনুযায়ী আরও চারজন সহযোগী বিভিন্ন সময় মাদকের চালান আনা-নেওয়া ও বহনের কাজে সহায়তা করে থাকে। আটকদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD