সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য

৩ দিনের পিঠা উৎসব

Sharing is caring!

অনলাইন ডেক্স: গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে বরগুনার মানুষকে পরিচয় করিয়ে দিতে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ মেলা ও পিঠা উৎসব।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে কমপ্লেক্সে প্রাঙ্গণে সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার এর উদ্যোগে ১৭, ১৮ ও ১৯ এই তিনদিন ধরে চলবে এ মেলা।

আয়োজকরা জানান, শনিবার শুরু হয়ে ১৯ তারিখ পর্যন্ত বিকাল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। তিন দিনের এই মেলায় কমপ্লেক্সের মাঠে ৩০টি স্টলে গ্রাম বাংলার বাহারি রকমের পিঠা বিক্রয় হবে স্বল্প মূল্যে।

স্টল গুলোতে বিশেষ আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের নজর কেড়েছে কুলি পিঠা, মোরগ পিঠা, পাটি সাপটা, সুজি পুলি নারকোল, দুধ পাটিসাপটা, ঝাল ভাপা, গোলাপ পিঠা, তাল মিঠা, বিস্কুট পিঠা, নারিকেল নারুভাপা। এছাড়া ভাপা, পাকাল, পুলি, পাটিসাপটা, চিতই, দুধপিঠা, নারকেলপুলি, তেলভাজা, রসফুল, কলাপিঠা, ফুল পিঠা, রসের পিঠা, নকসি পিঠা, ক্ষীরপুলি, সন্দেশ পিঠা, হারি পিঠা, মালাই পিঠা, নকশিসহ নানা রকমের পসরা সাজিয়েছে দোকানিরা। মেলা চলাকালীন দর্শকদের আনন্দ দিতে থাকবে বাঙালি নৃত্য।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান মনির বলেন, একটি স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এমন আয়োজন করবে এটাই আমাদের কাম্য। অনেক সংগঠন নানান জটিলতায় অনুষ্ঠান করছে না। আগামী বছরের দুর্বারের এমন আয়োজনে আমরা পাশে থাকবো। যাতে বড় পরিসরে পৌষ মেলা ও পিঠা উৎসব আয়োজন করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরগুনা পৌরসভার মেয়র ও দুর্বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, মোবাইল ফোনের দাপটে দেশীয় সংস্কৃতি আজ টানাপোড়েনের মধ্যে আছে। সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বারের এমন আয়োজনে আমরা চমকে গেছি। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নানান পিঠা স্টল গুলোতে বিক্রি হচ্ছে, এ সব পিঠার সাথে নতুন প্রজন্ম পরিচিত নয়। পিঠার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন প্রতি বছর দুরবারের কাছে আশা করছি আমরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বারের সহ-সভাপতি ফসল পাটোয়ারী।

তিনি বলেন, পৌষ হল কৃষকদের স্বপ্ন পূরণের মাস। পৌষ হলো কৃষকদের গোলায় নতুন ধান উঠার মাস। পৌষ মানে কৃষক পরিবারের আনন্দ উল্লাস। সেই কৃষকদের মূল্যায়িত করতে আমাদের এই আয়োজন। পাশাপাশি আমাদের পিঠা উৎসবের কারণ হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠেগুলোকে নতুন প্রজন্মের মাঝে পরিচিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD