শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
১৮ কেজি গাঁজা ও দুই নারীসহ আটক ৩

১৮ কেজি গাঁজা ও দুই নারীসহ আটক ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকা থেকে দুটি পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও দুই নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

আটক মাদক কারবারিরা হলেন- মোছা. মুন্নি বেগম (২৪), মোছা. তানিয়া খাতুন (২৩) ও মো. আব্দুস সোহবান (৪২)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন ধরেই গোপনে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি ও সরবরাহ কর আসছিলেন।

গ্রেফতার আসামিদের নামে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD