বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বিএনপির গণসমাবেশের সমর্থনে আইনজীবীদের মিছিল

বিএনপির গণসমাবেশের সমর্থনে আইনজীবীদের মিছিল

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে সুপ্রিম কোর্ট-কদম ফোয়ারা এলাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে হাইকোর্ট মাজার গেইট, শিক্ষাভবন মোড়,কদম ফোয়ারা হয়ে বার কাউন্সিল গেটে এসে মিছিল শেষ হয়।

মিছিল শেষে মহাসচিব কায়সার কামাল বলেন, গত তিনমাস আগে সারাদেশের ১০ বিভাগে কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তার অংশ হিসেবে ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ হবে। আমরা নয়াপল্টনে সমাবেশ করতে চাই। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো না। এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা রাজপথে নেমে এসেছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য।

মিছিলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জাব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলালসহ বিএনপিপন্থি আইনজীবীরা অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD