বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গাড়ির বাম্পারে জামা আটকে নারীর মৃত্যু

গাড়ির বাম্পারে জামা আটকে নারীর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহবাগ এলাকার সড়কে গাড়ির বাম্পারে জামা আটকে যাওয়ার পর এক নারীকে টেনে-হিঁচড়ে গাড়িটি ছুটে যায় নীলক্ষেতের কাছাকাছি। এতে রুবিনা (৪৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।

ঘটনার আগে রুবিনা তার দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। প্রাইভেটকারটি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে তার জামা-কাপড় বাম্পারের সঙ্গে আটকে যায়। তখন প্রাইভেটকারটি পাবলিক লাইব্রেরির সামনের সড়ক থেকে রুবিনাকে টেনে-হিঁচড়ে নীলক্ষেত এলাকার দিকে নিয়ে যেতে থাকে। পরে আশেপাশের লোকজন গাড়ি থামিয়ে চালককে মারধর করে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহ গাড়িটি চালাচ্ছিলেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন রুবিনার মৃত্যু হয়। প্রাইভেটকার চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।

তিনি জানান, একটি প্রাইভেটকার ওই নারীকে টেনে-হিঁচড়ে অনেক দূরে নিয়ে যায়। হয়তো তার পরনের জামাকাপড় গাড়ির সঙ্গে আটকে গিয়েছিল। গাড়িটি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহ নামে এক ব্যক্তি। পরে উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। পাশাপাশি চালক জাফর শাহ গণধোলাইয়ের শিকার হন। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে নিহত নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগের সেকশন এলাকায়। তেঁজগাও থেকে ভাবিকে নিয়ে মোটরসাইকেল যোগে সেকশন এলাকায় যাচ্ছিলেন। শাহবাগ মোড়ে প্রাইভেটকারটি পেছন থেকে ধাক্কা দেয়। তখন তার ভাবি প্রাইভেটকারের বাম্পারের সঙ্গে আটকে যান। প্রাইভেটকারটি তার ভাবিকে টেনে-হিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায়। পরে স্থানীয় জনতা গাড়িটিকে আটক করে। অন্যদিকে হাসপাতালে তার ভাবির মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD