শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ওমরাহ করতে গেলেন পূর্ণিমা স্বামী-কন্যার সঙ্গে

ওমরাহ করতে গেলেন পূর্ণিমা স্বামী-কন্যার সঙ্গে

Sharing is caring!

অনলাইন ডেক্স: ওমরাহ পালন করতে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

পূর্ণিমার সঙ্গে তার স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা রয়েছেন।

জানা গেছে, বর্তমানে পূর্ণিমা স্বামী-কন্যাসহ মদিনায় অবস্থান করছেন। এরপর মক্কার পথে যাত্রা করবেন। সেখানেই ওমরাহ পালনের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা।

পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ওমরায় যাওয়ার ছবি নিজের ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। রবিনের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন পূর্ণিমা। অন্যদিকে পূর্ণিমার একটি সেলফিতে স্বামী ও মেয়েকে দেখা গেছে।

আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের খবর চলতি বছরের ২১ জুলাই জানান পূর্ণিমা। এর আগে ২৭ মে তাদের বিয়ে হয়। পূর্ণিমার এটা তৃতীয় বিয়ে।

এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। তার আগে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০৭ সালের ১৫ মে বিচ্ছেদ ঘটে তাদের।

এদিকে, পূর্ণিমা কিছুদিন আগে ছটকু আহমেদের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘আহারে জীবন’র কাজ শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস। আর মুক্তির অপেক্ষায় রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD