বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কুয়াকাটা মাল্টিমিডিয়ার অভিনেতা সাদ্দাম মাল গ্রেপ্তার

কুয়াকাটা মাল্টিমিডিয়ার অভিনেতা সাদ্দাম মাল গ্রেপ্তার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন পটুয়াখালী :
পর্যটকদের মারধরের অভিযোগে কুয়াকাটা মাল্টিমিডিয়ার জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল (৩০) ও তার সহযোগী সুমন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ১টায় পর্যটক সাদিকুর রহমানের অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সামনে থেকে তাকে আটক করে মহিপুর থানা পুলিশ। এঘটনায় সোমবার দুপুরে পর্যটক সাদিকুর রহমান বাদী হয়ে সাদ্দাম মাল সহ ৮ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাদ্দাম মাল ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয় হন।
পুলিশ জানায়, বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া এলাকার পর্যটক সাদিকুর রবিবার রাত দশটার দিকে কুয়াকাটার একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। এসময় ওই স্থানে অভিনেতা সাদ্দাম মাল ও তার সহযোগীরা আসেন। এক পর্যায়ে সাদিকুর ও তার সঙ্গে থাকা অন্য পর্যটকরা সাদ্দাম মালের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। পরে সাদ্দাম মাল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওই পর্যটকদের সঙ্গে অসদাচারন এবং মারধর করেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, সাদ্দাম মাল ও তার সহযোগীকে আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD