সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
সৎ ভাইকে কুপিতে হত্যার চেষ্টা

সৎ ভাইকে কুপিতে হত্যার চেষ্টা

Sharing is caring!

অনলাইন ডেক্স: আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন সৎ ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আপন দুই ভাই তাদের সৎ ভাইকে কুপিতে হত্যা চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর নাম মো. আশিক তালুকদার। তার সৎ ভাইরা হলেন- মো. রেজা তালুকদার ও সিরাজুল ইসলাম তালুকদার। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটে সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায়।

জানা গেছে, সকালে বাঁশ কাটতে গিয়েছিলেন আশিক। এ সময় রেজা ও সিরাজুল তাকে বাধা দেন। বিষয়টি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আশিকের মাথায় দা দিয়ে কোপ দেন তার সৎ ভাই রেজা।

আশিক আহত অবস্থায় চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কিন্তু সেখানে আশিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, আশিকের মাথার আঘাত গুরুতর। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে গিয়ে আশিকের সঙ্গে কথা বলে তিনি বলেন, গৃহস্থালি কাজের জন্য বাঁশ কাটতে গিয়েছিলাম। কিন্তু রেজা ও সিরাজুল আমাকে বাধা দেন। বাধা উপেক্ষা করে বাঁশ কাটতে গেলে আমাকে হত্যার জন্য দা দিয়ে কোপ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে রেজা ও সিরাজুল ইসলাম তালুকদারের সঙ্গে কথা বলতে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তারা রিসিভ করেননি।

এ ঘটনায় কোনো অভিযোগ হয়েছে কিনা জানতে ফোন করা হয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমানকে। তিনি বলেছেন, এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD