বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পলাতক দুই জেএমবি সদস্যকে ধরতে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

পলাতক দুই জেএমবি সদস্যকে ধরতে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

Sharing is caring!

অনলাইন ডেক্স: জাগৃতী প্রকাশনার সত্বাধিকারী দীপন হত্যা মামলার পলাতক আসামি জেএমবি সদস্য মঈনুল ও আবু সিদ্দিককে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

রবিবার দুপুরে ওই দুই জেএমবি সদস্য ঢাকার আদালতের সামনে থেকে পালিয়ে যান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পলাতক জেএমবি সদস্য মঈনুল ও আবু সিদ্দিককে ধরতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, সকালে দুই জঙ্গিকে মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় জেএমবির দুই সদস্য পুলিশের চোখে-মুখে স্প্রে করলে তারা অপ্রস্তুত হয়ে যান। এই ফাঁকে জেএমবির ওই দুই সদস্য পালিয়ে যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, আদালতে পুলিশ হেফাজত থেকে জেএমবির দুই সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতনরা আছেন।

জেএমবি সদস্যরা স্প্রে কোথায় পেল এবং স্প্রেটি কীসের তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ডিসি ফারুক হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD