মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চট্টগ্রামে আগুনে পুড়ে প্রাণ হারালেন আটজন

চট্টগ্রামে আগুনে পুড়ে প্রাণ হারালেন আটজন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাকতাইয়ের ভেড়ামার্কেট এলাকায় বস্তিতে আগুনে পুড়ে প্রাণ হারালেন আটজন। এদের মধ্যে সাতজনই দুইটি পরিবারের সদস্য বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ারের সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। 

নিহতরা হলেন-রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাতপরিচয় একজন। 

এ ব্যাপারে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে চাক্তাই ভেড়ামার্কেট বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD