সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
অভিযান চালিয়ে ১২০ কেজি হরিণের মাংসসহ ট্রলার জব্দ

অভিযান চালিয়ে ১২০ কেজি হরিণের মাংসসহ ট্রলার জব্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনা শহরের উপকন্ঠে খাকদন নদীতে একটি মাছ ধরা ট্রলার থেকে ১২০ কেজি হরিণের মাংস জব্দ করেছে সদর থানা পুলিশ।

বিক্রির উদ্দেশ্যে পাথরঘাটা এলাকার সুন্দরবন থেকে চারটি বস্তায় আলাদাভাবে এসব মাংস বরগুনায় আনা হয়েছিল।

জব্দ মাংস বরগুনা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ক্রোক স্লুইস এলাকা থেকে হরিণের মাংসসহ ট্রলার জব্দ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বরগুনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ‍্যের ভিত্তিতে সকাল পৌনে ১১টায় বরগুনার ক্রোক এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি সমপরিমাণ মাংস জব্দ করে বরগুনা সদর থানায় নিয়ে আসা হয়। এসময় পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ বলেন, জব্দ ১২০ কেজি মাংস হরিণের মাংস কিনা তা পরীক্ষার জন‍্য নমুনা রেখে সব মাংস বরগুনা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে, মাটিতে পুতে ধ্বংস করার জন‍্য।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাংস উদ্ধার করা নৌকার মাঝি কবিরের নামে এ ব‍্যাপারে বন‍্য আইনে ৩৭ এর (খ) ধারায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD