বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
৪৫কেজি পাথরসহ বাধাঁঁ মরাদেহ উদ্ধার

৪৫কেজি পাথরসহ বাধাঁঁ মরাদেহ উদ্ধার

Sharing is caring!

অনলা্িইন ডেক্স:  রাজধানীর খিলগাঁওয়ে বালু নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার (১৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছে নৌ পুলিশ। শুক্রবার মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে ।

ঢাকা অঞ্চলের ডেমরা রাজাখালি নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় খিলগাঁও কায়েতপাড়া বাজার সংলগ্ন বালু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রায় ৪৫ কেজি (টুকরো) পাথরবোঝাই একটি প্লাস্টিকের বস্তা নাইলনের রশি দিয়ে তার পেটে বাঁধা ছিল।

তিনি জানান, মরদেহটি আংশিক পচে ফুলে গেছে। বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সিআইডি তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করেছিল। তবে আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। তার পরনে ছিল হালকা সবুজ রঙের একটি ফুলহাতা গেঞ্জি। আর নিচের অংশে কিছুই পরা ছিল না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD