শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
একাধিক মামলার আসামি পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার

একাধিক মামলার আসামি পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার

Sharing is caring!

অনলাইনি ডেক্স:বগুড়ার সদর উপজেলায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল (৪২) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে গ্রেফতার জুয়েলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার জুয়েল চন্দ্র একই উপজেলার সাবগ্রাম মালিপাড়া এলাকার মনোরঞ্জনের ছেলে।

জানা গেছে, খুন, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি জুয়েল চন্দ্র। তিনি পলাতক থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ করছিলেন। গোপন তথ্য পেয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনগত রাতে জেলা শহরের কালিতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৬৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, আটক জুয়েলের নামে বগুড়া সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD