শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
স্বর্ণের দোকানে ডাকাতি করতে গিয়ে চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ

স্বর্ণের দোকানে ডাকাতি করতে গিয়ে চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: দিনে-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি করতে গিয়ে চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশকে দিয়েছে ব্যবসায়ীরা।

তবে কৌশলে ডাকাত চক্রের আরও বেশ কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ।
তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ডাকাতির চেষ্টাকালে আটক হওয়া দুজনকে শুক্রবার (১৮ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, আটককৃত ডাকাত সদস্যসহ পলাতকদের মধ্যে বেশিরভাগিই কুমিল্লা ও চাঁদপুর জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত দিনের বেলাতে আকস্মিক ডাকাতি করে।

তিনি বলেন, বৃহষ্পতিবার দুপুরের দিকে ৭-৮ জন ডাকাত সদস্য এয়ারপোর্ট থানাধীন পশ্চিম রহমতপুরের রহমতপুর বাজার স্কুল রোড এলাকার স্বর্ণকার পট্টি সুমন জুয়েলার্সে যায়। এসময় তাদের দেখে ব্যবসায়ীরা বুঝে যায় এবং থানা পুলিশকে খবর দেয়। তবে পুলিশ যাওয়ার আগেই ব্যবসায়ীরা তাদের ঘিরে ফেলে। এ চক্রের আটক দুই সদস্য ব্যতিত বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর এলাকার আবু তাহেরের ছেলে মোঃ ফারুক (২৬) ও চাঁদপুর জেলার কঁচুয়া থানাধীন কান্দিরপাড় এলাকার জামাল মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (৩২) কে আটক করে।

এসময় তাদের হেফাজত থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও পৌনে দুই লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন, দুটি আংটি, দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

আর এ ঘটনায় সুমন জুয়েলার্সের দায়ের করা মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD