শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
পটুয়াখালীতে অচেতন করে চুরি, অসুস্থ ৭ মৃত ১

পটুয়াখালীতে অচেতন করে চুরি, অসুস্থ ৭ মৃত ১

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া এলাকায় রাতে চেতনানাশক দ্রব্য খাইয়ে ঘরের লোকজনকে অচেতন করে দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা চার বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে চোর। গত বুধ ও বৃহস্পতিবার রাতে পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের টাউন বহালগাছিয়া এলাকায় গবিন্দ পাল,আবুল কালাম ও গাজী বাড়ীর সামনের দুটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন বৃহস্পতিবার আবুল কালামের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) সহ ৭ জন অসুস্থ হয়ে পরলে তাদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা বেগম মারা যান। স্থানীয় সুত্রে জানাগেছে, শহরের টাউন বহলগাছিয়া এলাকার আবুল কালাম(৬০), স্ত্রী মনোয়ারা বেগম(৫০), মেয়ে মিথিলা (১০), ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিল সকালে ঘুম থেকে উঠে আবুল কালাম অটো রিক্সা নিয়ে বেড়িয়ে গেলে স্ত্রী মনোয়ারা বেগম সজ তিনজন মিলে রাতের অবশিষ্ট খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে। পরবর্তিতে স্থানীয়দের সহয়তায় পটুয়াখালী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষন পড়েই আবুল কালামের স্ত্রী মনোয়ারা বেগম মারা যায়। বাকীর হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে, গত বুধবার রাতে একই এলাকার গবিন্দ পালের বাড়িতে ঢুকে ঘরের তালা ভেঙে ৫ ভড়ি স্বর্ণালংকার ও ৪ ভরি রুপার গহণা এবং নগদ ০৭ হাজার টাকা লুটে নেয়।এছাড়াও গাজী বাড়ির সামনের বাড়িতে সকলেই জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি থাকায় কি পরিমান মালামাল চুরি গেছে তা জানা যায়নি। পরে এ চুরির ঘটনায় গবিন্দ পাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃত মনোয়ারা বেগমের স্বামী আবুল কালাম জানান, কে বা কারা আমাদের বাড়িতে গিয়ে খাবারে চেতনানাশক ওষুধ দিয়েছে তা আমরা জানি না। একদিন আগেও একইভাবে আমাদের পাশের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছিলো। এ বিষয়ে পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার মোঃ নিজামুল হক জানান, চোরের দল পরিকল্পিতভাবে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এবিষয়ে পটুয়াখালী সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সকল বাড়ি পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD