শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বাড়ি ফেরার পথে হত্যা মামলার আসামির মৃত্যু

বাড়ি ফেরার পথে হত্যা মামলার আসামির মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে মো. শাহাজাহান বেপারী (৫৯) নামে এক হত্যা মামলার আসামি মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন। জামিনে বরিশাল কারাগার থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা।

শাহাজাহান মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার মৃত কদম বেপারীর ছেলে। তিনি মুলাদী উপজেলায় মনির হাওলাদার (২২) হত্যা মামলার আসামি ছিলেন।

গত ২৪মে চর কমিশনার গ্রামের ঘেরের পাশে মনিরের দু’চোখ উপড়ানো ও জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, মামলার তদন্তের স্বার্থে গত ৬ নভেম্বর শাহাজাহান বেপারীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৭ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

নিহতের ছেলের বরাত দিয়ে রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার জামিন হয় শাহাজাহানের। বিকেলে জেল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে মোটরসাইকেল থেকে পড়ে তার মৃত্যু হয়।

এদিকে নিহতের বেশ কয়েকজন স্বজনের ধারণা- প্রতিপক্ষরা শাহজাহানকে হত‌্যা করে থাকতে পারে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন শাহাজাহান। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD