শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ

নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর নয়াপল্টনে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ করছে ছাত্রদল।

পূর্বঘোষিত এ সমাবেশ দুপুরের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা নয়াপল্টনে আসা শুরু করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের এই সমাবেশে রাজধানীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি ঢাকার আশপাশের জেলা থেকেও সংগঠনের নেতাকর্মীরা এসেছেন।

নয়াপল্টনে সড়ক বন্ধ হওয়ায় রাজধানীর শান্তিনগর, কাকরাইল মোড়, পুরানা পল্টনের বিজয়নগর, দৈনিক বাংলা ও ফকিরাপুল এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ছাত্রদলের এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ উপলক্ষে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে আগত ছাত্রদলের নেতাকর্মীরা মূলত নয়াপল্টন এলাকায় দক্ষিণ পাশের সড়কে অবস্থান নিয়েছেন। তবে আগত নেতাকর্মীদের কেউ কেউ উত্তর দিকের সড়কেও অবস্থান নিয়েছেন।

ছাত্রদলের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সঞ্চালনায় রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ।

অন্যদের মধ্যে উপস্থিত আছেন, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাবেক ছাত্র নেতা ও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফজলুল হক মিলন, আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি নেতা রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD