সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
মানবপাচার চক্রের ১ সদস্য গ্রেফতার, ৪ নারী উদ্ধার

মানবপাচার চক্রের ১ সদস্য গ্রেফতার, ৪ নারী উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য আবু ব্ক্কর ছিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের আওতায় থাকা চার নারীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেল (২৪) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুনের ছেলে।

বৃহস্পতিবার সকালে কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এনে চার নারীর এনআইডি কার্ড তৈরির চেষ্টাকালে মানবপাচারকারী চক্রের এ সদস্যকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার চার নারী আর্থিকভাবে পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনের মধ্যে দিনযাপন করেন। এ সুযোগে মানবপাচারকারী চক্রের সদস্যরা তাদের পাচার করার জন্য বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে আসছে। এতে চার নারী প্ররোচিত হলে গত ১২ নভেম্বর বিদেশে নেওয়ার কথা বলে তাদের নিজ বাড়ি থেকে ঢাকায় নেওয়া হয়।

সেখান থেকে বিদেশ নেওয়ার জন্য পাসপোর্ট তৈরির জন্য এনআইডি কার্ড করার কথা বলে বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। তার পর পাচারকারী চক্রের হোতা সিদ্দিকের বাড়িতে রেখে এনআইডি কার্ড করার জন্য অনলাইনে ফরম পূরণ করা হয়।

পরে চার নারীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি উঠানোর জন্য নেওয়া হলে স্থানীয় লোকজন তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা তাদের স্থায়ী নাম-ঠিকানা প্রকাশ করে। পরে স্থানীয় লোকজন তাদের পাচার করার কৌশল বুঝতে পেরে পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ জেলার দিরাই চণ্ডিপুর এলাকার বাসিন্দা ছামিরা আক্তার (২৪) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।

মামলার প্রধান আসামিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। বৃহস্পতিবার সকালে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD