শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
কুয়াকাটায় উচ্ছেদের প্রতিবাদে ৪৯৫ পরিবারের মানববন্ধন।

কুয়াকাটায় উচ্ছেদের প্রতিবাদে ৪৯৫ পরিবারের মানববন্ধন।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন:পটুয়াখালীর কুয়াকাটায় সরকারী জমি উদ্ধার অভিযানে উচ্ছেদ হওয়া ৪৯৫ ক্ষতিগ্রস্ত পরিবারের শতশত মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও খোলা আকাশের নিচে বসবাস করছে। থাকার বিকল্প জায়গা নেই। চলছে না রান্না-বান্নাসহ গোসল। পানির গভীর নলকূপও ভেঙ্গে দিয়েছে প্রশাসন। এমন সব অভিযোগ নিয়ে বুধবার বেলা ১১ টায় কুয়াকাটা পৌরসভার হুইছান পাড়া ও পাঞ্জুপাড়ার হাজারো মানুষ মানববন্ধন কর্মসুচি পালন করেছে। প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধজুড়ে শিশুসহ ভুক্তভোগী ওইসব মানুষগুলোর দাবী পুর্ণবাসন। বাপ দাদার ভিটেমাটি ছেড়ে কোথায় গিয়ে থাকবেন তারা। খোলা আকাশের নিচে বেড়া দিয়ে, তাবু টানিয়ে বসবাস করছে তারা। স্থানীয় রাজনীতিবিদসহ কেউ তাদের পাশে দাড়ায়নি। খোঁজখবর নেয়নি প্রশাসনও। ক্ষতিগ্রস্ত এসব মানুষদের দাবী উচ্ছেদ হওয়া এই ভূমি তাদের। পুর্ণবাসন না হওয়া পর্যন্ত তারা কোথাও যাবেন না। আর যাওয়ার জায়গাও নেই তাদের।
>ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয়া পাঞ্জুপাড়ার ভুক্তভোগী আব্বাস কাজী বলেন, কোন প্রকার আগাম নোটিশ বা সময় না দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে বাড়িঘর। প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে না উচ্ছেদ হওয়া পরিবারগুলোর।
হাসেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব হাওলাদার বলেন, উচ্ছেদকৃত পরিবাগুলোর শিশুরা ক্লাশে আসছেনা। শিশুদের স্কুলেমুখী করার চেস্টা করে যাচ্ছেন তারা। অপর এক সহকারী শিক্ষক সোহরাব হোসেন মিন্টু বলেন, খোলা আকাশে নিচে বসবাস করায় দূর্ভোগে পরিবার গুলো। ঠান্ডা জনিত রোগে ভুগছেন শিক্ষার্থীরা।
কুয়াকাটা পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিল মোঃ ছাবের হোসেন বলেন, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই ভূমিহীন। বর্তমানে খাদ্য,বস্ত্র, বাসস্থানের অভাবে মানবেতর জীবন যাপন করছে তারা।কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন,খোলা আকাশের নিচে বসবাস করছেন শত শত মানুষ। পৌরসভার নিজস্ব জমি না থাকায় সহসাই পুর্ণবাসন সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রীর পুর্ণবাসন প্রকল্পের অধীনে পুর্ণবাসনের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, ব্যাক্তি উদ্যেগে দুবেলা খাবারের ব্যবস্থা করেছেন, এছাড়া তার আর কিছুই করার নেই।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, উচ্ছেদ হওয়া পরিবার গুলোর খোঁজখবর নিচ্ছেন। প্রকৃত ভূমিহীন তালিকা প্রননয়নের কাজ চলছে। পর্যায়ে ক্রমে পুর্ণবাসন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD