শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতসহ গ্রেফতার ৩ জন।

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতসহ গ্রেফতার ৩ জন।

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কতৃক গত ১৪ নভেম্বর  ২২ইং তারিখ আনুমানিক ১৬ঃ২০ ঘটিকায় একটি গাড়ি চুরি করা সদস্যদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে আন্ত জেলা চোর চক্রের মুলহোতাসহ তিনজনকে আটক করে র‍্যাব-৮।

উক্ত অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, একটি অটো মিশুক গাড়ি চুরি করে গাড়িটি পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন পশ্চিম সারিকখালী গ্রামস্থ জনৈক মোঃ নজরুল মাতবর, পিতা-মৃত হাতেম মাতবর এর বসত বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর গাড়িটি আছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা এর নের্তৃত্বে আনুমানিক ১৬ঃ২০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৩ জন চোর চক্রকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মৃত আঃ রব হাওলাদার, সাং-আঠারোগাছিয়া, থানা-দুমকী, জেলা-পটুয়াখালী, ২। মোঃ মুমিনুল ইসলাম(২৪), পিতা-মোঃ আজাহারুল ইসলাম, সাং-রংনাথ, থানা-পীরগাছা, জেলা-রংপুর, এ/পি- সাং-বদরপুর, দরবার শরীফ, ০১নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ মাসুম চৌকিদার(৩০), পিতা-মৃত আব্দুল মান্নাম চৌকিদার, সাং-চান্দুখালী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী। উল্লেখ্য যে, উক্ত চক্রের মূলহোতা মোঃ আরিফ হোসেন। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সবাই অটো বাইক চালক হলেও গাড়ি চুরি করাই তাদের প্রকৃত ব্যবসা।

উক্ত আসামীদের নিকট হতে চোরাইকৃত ০১(এক) টি অটোমিশুক গাড়ি উদ্ধার করা হয়। কথিত গাড়ির বাজার মূল্য অনুমান ১,২৫০০০/ পচিশ হাজার টাকা (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাড়ি চুরি করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সুত্রে জানা যায় ।

এ ব্যাপারে র‌্যাব সহযোগীতায় সিভিল বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান।

এবিষয়ে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো,তুহিন রেজা দৈনিক বাংলাদেশ কন্ঠ ও দৈনিক বরিশাল সমাচারকে জানান,প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD