শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কাভার্ডভ্যানে ছিল ১৩৬ কেজি গাঁজা

কাভার্ডভ্যানে ছিল ১৩৬ কেজি গাঁজা

Sharing is caring!

অনলাইন ডেক্স:কাভার্ডভ্যানে করে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে চক্রের মূলহোতা মো. মনির হোসেনকে (৪৪) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ১৩৬ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, নগদ ৪৩৫ টাকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

সোমবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রোববার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে কাভার্ডভ্যানের ভেতরে বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৩৬ কেজি গাঁজাসহ মনিরকে আটক করা হয়।

তিনি বলেন, আসামি দীর্ঘদিন যাবত কাভার্ডভ্যানে করে গাঁজা আনা নেওয়া করতেন এবং যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD