বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
‘ইজতেমায় কেউ উসকানিমূলক বক্তব্য দিতে পারবেন না’

‘ইজতেমায় কেউ উসকানিমূলক বক্তব্য দিতে পারবেন না’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ইজতেমায় বয়ানে বা সম্মুখে কেউ কারও বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিতে পারবেন না। ইজতেমা নিয়ে ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে কোনো রূপ অপ-প্রচার চালানো হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আজ বুধবার দুপুরে বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ইজতেমার সর্বশেষ প্রস্তুতি নিয়ে ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ইজতেমার দুই পক্ষকে তাদের ৬ দফা ও ১০ দফা মেনে চলতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য উভয়পক্ষকে ধৈর্য ধরে সহনশীল আচরণ করতে হবে। এ জন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD