সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন

৯ কেজি গাঁজাসহ আটক ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরে পৃথক অভিযানে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

এর আগে নগরের ৩০ নম্বর ওয়ার্ডের সেতু বন্ধন ক্লাব চৌরাস্তার কাজীবাড়ী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন মরা পুকুরপাড় এলাকার মনির মিয়ার ছেলে শুভ মিয়া (২২) ও রাজবাড়ী জেলার সদরের কলেজপাড়া নিউ
কলোনি এলাকার গোলাম মাহমুদের ছেলে মো. মেহেদী শেখ হীরা (৩২)।

অন্যদিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে নগরের ১০ নম্বর ওয়ার্ডের চরকাউয়া খেয়াঘাটের যাত্রী ছাউনির সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়। আটক কাজী রাকিব (২১) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার কাজী আব্দুর রশিদের ছেলে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD