রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
পটুয়াখালীতে ৩ কেজি গাঁজা সহ আটক ১

পটুয়াখালীতে ৩ কেজি গাঁজা সহ আটক ১

Sharing is caring!

এস আল-আমিন খাঁন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীতে সোমবার ৩ কেজি গাঁজাসহ খোকন চৌকিদার (৪২), নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।এসময় মামুন (৩০), নামের এক জন পালিয়ে যায়।গ্রেফতারকৃত খোকন চৌকিদার সদর উপজেলার মাদারবুনিয়া এলাকার ৭ নং ওয়ার্ডের পক্ষিয়া গ্রামের বাসিন্দা সালাম চৌকিদারের ছেলে। ডিবি পুলিশ সূত্রে, এসআই (নিঃ) সম্বিত রায় এর নেতৃত্বে (০৭-নভেম্বর-২০২২ ইং) তারিখ সকালে নতুন বাজার সদর রোডে হোটেল আল-আজাদ এর সামনে থেকে খোকন চৌকিদারের পিঠে ঝুলানো একটি স্কুল ব্যাগ থেকে কসটেপ দ্বারা প্যাচানো নীল রংয়ের পলিথিন মোড়ানো ০২টি গাঁজার প্যাকেটে যাহার ০১টির ওজন ০২ (দুই) কেজি ও অন্যটির ওজন ০১সহ মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান নব্বই হাজার টাকা। পরে গ্রেফতারকৃত আসামি খোকন চৌকিদারকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, অবৈধ মাদক গাঁজা পলাতক আসামী মোঃ মামুন (৩০) এর সহায়তায় ঢাকা থেকে খুচরা মূল্যে ক্রয় করে বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালী নিয়া আসা হয়েছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা জানান, গ্রেফতারকৃত মাদকসহ গ্রেফতার আসামী খোকন চৌকিদার এবং পলাতক আসামী মামুন এর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD