বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
৯৯৯-এ ফোন করে উদ্ধার হলেন গৃহবধূ

৯৯৯-এ ফোন করে উদ্ধার হলেন গৃহবধূ

Sharing is caring!

অনলাইন ডেক্স: জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার হলেন একা রানী ওরফে রেখা রানী (২২) নামে এক অপহৃতা গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত যুবক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী থানায় অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

এর আগে শনিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত গৃহবধূকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার যুবক আমিনুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ গোবধা গ্রামের শ্যামল চন্দ্রের জমি ক্রয় করেন প্রতিবেশী আমিনুল ইসলাম। জমি ক্রয় সংক্রান্ত কাজে ওই বাড়িতে যাতায়াত করার একপর্যায়ে আমিনুলের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে শ্যামলের স্ত্রী একা রানী ওরফে রেখা রানীর।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে পারিবারিক কাজে বাড়ির বাহিরে বের হলে মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে থাকা আমিনুল ইসলাম একা রানীকে জোর করে গাড়িতে উঠিয়ে মুখ বেঁধে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসায় নিয়ে যায়। রাতে বাড়ির লোকজন একা রানীর সন্ধান না পেয়ে পরদিন আদিতমারী থানায় জিডি করেন। যার নম্বর ২৩১।

পরদিন একা রানীকে রেখে আমিনুল বাইরে গেলে ওই বাসার অন্য এক নারীর সহায়তায় ঠিকানা সংগ্রহ করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান গৃহবধূ একা রানী। এরপর মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একা রানীকে উদ্ধার করে এবং অপহরণকারী যুবক আমিনুল ইসলামকে আটক করে।

নিখোঁজ জিডিমূলে আদিতমারী থানা পুলিশ ঢাকার মোহাম্মদপুর থানা থেকে অপহৃতা একা রানীকে উদ্ধার ও অভিযুক্ত যুবক আমিনুলকে আটক করে। এ ঘটনায় সোমবার (৭ নভেম্বর) দুপুরে অপহৃতা একা রানী বাদী হয়ে আমিনুলকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
তবে অভিযুক্ত যুবক আমিনুল ইসলামের পরিবারের দাবি একা রানীর সঙ্গে পরকীয়া ছিল আমিনুলের। বিয়ে করতেই তারা স্বেচ্ছায় রাজধানী ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে ছিলেন। মেয়েটি তার আগের স্বামীর চাপে প্রেমিকের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, রাজধানী ঢাকা থেকে গৃহবধূকে উদ্ধার করে তার করা অভিযোগের ভিত্তিতে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আমিনুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD