সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ছেলের হাতে বাবা খুন

ছেলের হাতে বাবা খুন

Sharing is caring!

অনলাইন ডেক্স: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

মৃত মো. আব্দুল বারি চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মৃতের ছেলে মো. শাহিনকে আটক করেছে পুলিশ। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রোববার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল বারির বড় ছেলে মো. ফারুক হোসেনের স্ত্রী আল হামরাকে গালিগালাজ করছিলেন শাহিন। এসময় বাবা বারি শাহিনকে বাধা দেন। এতে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে শাহিন বাবাকে ধাক্কা দেন। এতেম আবদুল বারি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ছেলে শাহিনকে আটক করা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD