রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা

ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: গেলো ১৬ অক্টোবর গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা বাঁধা অবস্থায় বিলের ধারে পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় খুঁজতে গিয়ে আন্তজেলা গাড়ি ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব-৬। গ্রেপ্তার করা হয়েছে ওই হত্যায় জড়িত দুই জনকে।

র‌্যাব বলছে, ওই অজ্ঞাত মৃত ব্যক্তির নাম রুবেল। তিনি একজন প্রাইভেটকার চালক। তার প্রাইভেটকারটি ছিনতাইয়ের উদ্দেশ্যে রুবেলকে হত্যা করে ছিনতাইকারীরা লাশ ফেলে রেখেছিলো সেখানে। ওই ঘটনার প্রায় পনেরদিন পর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‌্যাব গাজিপুর থেকে হুসাইন ইমাম এবং ফেরদাউসকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, হুসাইন ইমাম খুলনার তেরখাদা উপজেলার এবং ফেরদাউস গোপালগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। আগেও একাধিক গাড়ি ছিনতাই সংক্রান্ত অপরাধের সাথে জড়িত থাকার দায়ে তারা কারাগারে ছিলেন। জেলখানায় বসে তারা নতুন করে ঢাকার বাইরে গাড়ি ছিনতাইয়ের পরিকলল্পনাও করেন।

র‌্যাব-৬ এর অধিনায়ক কর্নেল মোসতাক বলেন, উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব খুনীদের শনাক্ত করেছে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে দক্ষ অপরাধীদের ধারাবাহিক অভিযানের মধ্যদিয়ে ঢাকার গাজিপুর থেকে ১ নভেম্বর তাদের গ্রেপ্তার করা হয়।

কর্নেল মোসতাক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকার চালক রুবেল হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে ফাঁসি চাই এদের আর কারো মার বুক খালি না হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD