রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
দুই হাজারটি ইয়াবাসহ গ্রেফতার ২

দুই হাজারটি ইয়াবাসহ গ্রেফতার ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ আদম আলী (২২) ও হাসেন আলী (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার আদম আলী ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের আইয়ুব আলীর ছেলে এবং হাসেন আলী একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে দুই হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার দুই মাদক কারবারিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল করতে জেলাজুড়ে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD