সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাপের কামড়ে শিশুর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাকেরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাফিয়া নামে (১১) এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর এলাকার রহিম সিকদারের মেয়ে।

স্থানীয় পশ্চিম চরামদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।

রাফিয়ার বাবা রহিম সিকদার জানান, সোমবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় তার মেয়ে। এ সময় কোনো এক বিষধর সাপ তাকে ছোবল দেয়। কিন্তু রাফিয়া ঘুমের ঘোরে থাকায় ঘটনাটি বুঝতে পারেনি। ঘরে এসে ঘুমিয়ে পড়ে সে। সকালে মেয়ের পায়ে রক্ত দেখতে পান স্বজনরা।

সাপের ছোবলের চিহ্ন দেখতে পেয়ে তারা রাফিয়াকে ওঝার কাছে নিয়ে যান। কিন্তু আগেই মৃত্যু হয় তার।

স্থানীয় চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন খোকন ও ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD