শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
১০ কোটি টাকা আত্মসাৎ, আরবান ব্যাংকের এমডি

১০ কোটি টাকা আত্মসাৎ, আরবান ব্যাংকের এমডি

Sharing is caring!

অনলাইন ডেক্স: ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশারেফ হোসেন চৌধুরীকে (৬০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

সোমবার (১৭ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিখারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকের আটকের পর পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

মোশারেফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে আরবান ব্যাংকের বাগেরহাট শাখার ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। তিনি পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিখারপুর বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মোশারেফ হোসেন চৌধুরী বাগেরহাট জেলা শহরের সাধনার মোড় এলাকায় দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নামে একটি অফিস ভাড়া নেন। সেখানে তিনি ও তার সহযোগীরা উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক ব্যক্তির কাছ থেকে দশ কোটিরও বেশি টাকা এফডিআর ও সঞ্চয় গ্রহণ করেন। একপর্যায়ে গ্রাহকের টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে পালিয়ে যান তারা।

বিনিয়োগকারীরা কো-অপারেটিভ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও খোঁজ পাননি। পরে ভুক্তভোগীরা আদালতে আরবান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ চার কর্মকর্তার নামে প্রতারণা ও দুর্নীতির মামলা করেন। সেই মামলায় আরবান ব্যাংকের এমডি মোশাররফ হোসেন চৌধুরীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) বজলুর রশীদ আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের এমডি মোশারেফ হোসেন চৌধুরীকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD