রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার-১

শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার-১

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কণ্যা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার চম্পাপুর ইউপির মাছুয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আমির হোসেন ওই গ্রামের মৃত মফেজ মোল্লার ছেলে। রবিবার রাতে ওই শিক্ষার্থীর বাবা কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, পেশায় তিনি একজন কৃষক। তার গোয়ালে বেশ কিছু গরু লালন পালণ করেন তিনি। রোববার সন্ধ্যায় মাঠ থেকে গোয়ালে একটি বাছুর না ফেরায় তা খুঁজতে যায় তার মেয়ে। এসময় শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় আমির। এমনকি ১১ বছর বয়সী ওই শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে শ্লীলতাহানি করে ওই ব্যক্তি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার উপ-পরিদর্শক তৈয়বুর রহমান অভিযোগের বরাত দিয়ে জানান, ভুক্তভোগীর পিতা রবিবার মধ্যরাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় আমির হোসেনকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, ভুক্তভোগী  শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেলন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD