রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বিয়েতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার

বিয়েতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নোয়াখালীর কবিরহাট উপজেলায় দূর সম্পর্কের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত যুবক সপরিবারে পালিয়ে গেছেন।

অভিযুক্ত টিপু (২৫) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়ার নুরনবী মেম্বার বাড়ির রফিকের ছেলে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

কিশোরীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, টিপু এবং ওই কিশোরী দূর সম্পর্কের মামাতো ও ফুফাতো ভাই-বোন। মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে চাচাতে বোনের বিয়ের অনুষ্ঠানে যায়। একপর্যায়ে ওই কিশোরীকে বিয়ে বাড়িতে রেখে তার মা-বাবা বাড়ি চলে যান। পরে অভিযুক্ত টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে টিপু পালিয়ে যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাত ২টার দিকে খবর পেয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা পলাতক। পুলিশ আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD