মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
৩০ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট

৩০ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট

Sharing is caring!

অনলাইন ডেক্স:ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপগুলোতে লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা প্রথম রাউন্ডে বিরাট ব্যবধানে জিততে যাচ্ছেন— এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

তবে অপ্রত্যাশিত শক্তিমত্তা প্রদর্শন করে প্রতিদ্বন্দ্বী জাইর বলসোনারো তা ভুল প্রমাণ করেছেন।

ফলে লুলা না বলসোনারো, কে হবেন ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট তা নির্ধারিত হবে রানঅফ বা দ্বিতীয় রাউন্ডের ভোটে।

দেশটির নির্বাচন কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ৩০ অক্টোবর রানঅফ ভোট নেওয়া হবে। খবর রয়টার্সের।

ব্রাজিলের জাতীয় নির্বাচনি কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ৯৫ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট লুলা, আর বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট।

কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় রাউন্ডে গড়াচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD