রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
স্বামীকে মেরে হামলাকারীদের সাথে পালালো নববধূ

স্বামীকে মেরে হামলাকারীদের সাথে পালালো নববধূ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:  কুয়াকাটায় ঘুরতে এসে স্বামীকে মারধর করে হামলাকারীদের সাথে পালিয়েছে নববধু। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন ফ্রাই মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আহত মনিরুলকে(৩৩) হেফাজতে নিলেও উদ্ধার করতে পারেনি তাঁর স্ত্রী নুরে জান্নাতকে(২২)। মারধরের স্বীকার পর্যটক মনিরুল ইসলাম বরগুনা জেলার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে।

পর্যটক মনিরুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে আসার পরে গত শুক্রবার পারিবারিক ভাবে বরগুনার ঢলুয়া ইউনিয়নের হারুন-অর-রশিদের মেয়ে নুরে জান্নাতের সঙ্গে তার বিয়ে হয়। পরে মঙ্গলবার তারা কুয়াকাটায় ঘুরতে আসেন। বিকালে সৈকতে ঘোরাঘুরির পরে সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী হোটেল কক্ষে অবস্থান নেন। পরে রাতে স্ত্রীর অনুরোধে তারা ফের হোটেল থেকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন ফ্রাই মার্কেটে ঘুরতে যান। এসময় তার অনিচ্ছাস্বত্তেও স্ত্রী তাকে ফ্রাই মার্কেট পেরিয়ে অন্ধকারে নিয়ে গেলে হঠাৎ চার থেকে পাঁচজন লোক তার উপর আক্রমণ চালায়। এসময় মনির বাঁচার চেষ্টা করে এবং স্ত্রীকে আঁকড়ে ধরে। তবে তার স্ত্রী তাকে বাঁচানোর চেষ্টা না করে কোনো প্রকার ডাক চিৎকার ছাড়াই হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায়।

সৈকতের ফিশ ফ্রাই ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানান, আমি তাদের স্বামী-স্ত্রী দু’জনকে সৈকতে নামতে দেখেছি। এর কিচ্ছুক্ষন পরেই দেখি ওই লোকটিকে রক্তাক্ত অবস্থায় পুলিশ বক্সে নিয়ে যাওয়া হচ্ছে।

নুরে জান্নাতের বাবা হারুন-অর-রশিদ জানান, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে বরগুনা থেকে কুয়াকাটায় চলে এসেছি। তবে আমার মেয়ে এখন কোথায় আছে তা এখনো জানতে পারিনি। জামাইকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। পারিবারিক ভাবে বিষয়টি আমরা দেখবো।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে মারধরের স্বীকার পর্যটককে উদ্ধার করি। তার শরীরে আঘাতের চিহ্ন লক্ষ করা গেছে। পরে আমাদের কয়েকটি টিম আশেপাশে খোঁজাখুজি করেও তার স্ত্রীকে পাওয়া সম্ভব হয়নি। মনিরকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD